আড়াইহাজারে পাওয়ার লুম ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টায় পাওয়ার লুম ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

হাজী আব্দুর রব জানান, রাত ১টার দিকে আমার বাড়িতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাতদল কেচি গেইট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সকলকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় পুলিশও ডাকাতদের ধরার উদ্দেশ্যে ১০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাত দল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় ব্যবসায়ী আব্দুর রব এবং তার পাওয়ার লুমের শ্রমিক আব্দুল আহত হয়েছেন। শ্রমিক আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী আব্দুর রব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডাকাতদের ধরতে পুলিশ চেষ্টা করলে তারা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালালেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222