পীর জুলফিকার নকশবন্দীর ইন্তেকালে উম্মত হারাল আধ্যাত্মিক রাহবার

by hsnalmahmud@gmail.com

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে মাহবুবুল উলামা শাইখুল মাশায়েখ হযরতুল আল্লাম মাওলানা পীর জুলফিকার আহমাদ নকশবন্দী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ঢাকার যাত্রাবাড়ী এলাকার ভাঙ্গাপ্রেস বেফাক অফিস সংলগ্ন জামিআ ইসলামিয়া দারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে এবং মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওলামানগরের মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, খাদেমুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা আজীজুর রহমান, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতীকি, আল-মীকাত মাদরাসার মুহতামিম মুফতী সুলতান আহমদ, মাওলানা কবির আহমদ আড়াইহাজারী, জাতীয় ইমাম পরিষদ ঢাকা জেলা সভাপতি মুফতি আমানুল্লাহ বসন্তপুরী, মাওলানা আব্দুল্লাহ ইদরীস, মুফতী ফারহান নাজীমসহ আরও অনেকে।

সভাপতির বক্তব্যে মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, ‘হযরত পীর জুলফিকার নকশবন্দী (রহ.) ছিলেন ইলম ও ইরফান, তাকওয়া ও তাযকিয়ার এক উজ্জ্বল বাতিঘর। তাঁর ইন্তেকালে উম্মত একজন বিশুদ্ধ আকীদার আধ্যাত্মিক রাহবারকে হারিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাঁর ইলমি ও রুহানি কর্মধারা বাংলাদেশসহ উপমহাদেশের লক্ষ লক্ষ মানুষের অন্তরে নবজাগরণ সৃষ্টি করেছে।’

মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইন বলেন, ‘মহান আল্লাহ তাআলা তাঁকে দ্বীন ও দুনিয়া—উভয় জ্ঞানের ধারক বানিয়েছিলেন। আধুনিক শিক্ষা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে তিনি যুগের ভাষায় কথা বলতে পেরেছিলেন বলেই সর্বস্তরের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ও শ্রদ্ধাভাজন ছিলেন।” তিনি বলেন, “তাঁর জানাযায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তাঁর সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বেরই প্রমাণ।’

বক্তারা ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.)-এর উক্তি উদ্ধৃত করে বলেন, ‘মানুষের জানাযা দেখেই বোঝা যায়, সে ব্যক্তি হকের ওপর কতটা প্রতিষ্ঠিত ছিল।’

তাঁরা বলেন, ব্যক্তি পীর জুলফিকার আহমাদ (রহ.) আমাদের মাঝে না থাকলেও তাঁর চিন্তা-চেতনা ও আদর্শ আজও তাঁর অসংখ্য মুরিদ, মুহিব্বীন ও খলিফাদের মাঝে জীবন্ত রয়েছে।

আলোচনা শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা, তাঁর পরিবার ও অনুসারীদের জন্য ধৈর্য ও তাওফিক কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222