রামিসা হত্যা : বিচার দাবিতে স্কুলশিক্ষার্থীদের মানববন্ধন

by Masudul Kadir

ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনার প্রতিবাদ এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাঙামাটি সরকারি মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

কর্মসূচির শুরুতে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাঙামাটি সরকারি মহিলা কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে পুলিশ সুপার কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়।

বক্তারা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শিক্ষার্থীরা জানান, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি আরো বাড়তে পারে।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরকারের কাছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটির সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিচার নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222