বজ্রপাতে মৌলভীবাজারে ২ জনের মৃত্যু

by Masudul Kadir

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের ইন্তেকাল হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুরে বজ্রপাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত ব্যক্তির নাম তালেব মিয়া। তিনি কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ূব মিয়ার ছেলে।

কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের মারা যাওয়া অপর ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মৌলভীবাজারে বজ্রপাতসহ বৃষ্টি হয়। রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুন্ডা শুক্রবার দুপুরে হামিদিয়া চা বাগানের রাবার বাগানে কাজ করছিলেন। এসময় বৃষ্টি হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে রাজনগর উপজেলার ভোলানগর এলাকায় কৃষি জমিতে কাজ করছিলেন তালেব মিয়া। জমিতে কাজ করা অবস্থায় দুপুরে বজ্রপাতে তিনিও মারা যান। বজ্রপাতে তার বুক ঝলসে গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222