ক্যাটল স্পেশাল ট্রেনে গরু নিয়ে রাজধানীতে যাত্রা শুক্রবার

by Masudul Kadir

জামালপুর প্রতিনিধি :: হতদরিদ্র মানুষ কিংবা গরু ব্যবসায়ীদের জন্য ক্যাটল ট্রেনে গরু বহনের এ সুযোগ অত্যন্ত জনবান্ধব চিন্তা বলে মন্তব্য করেছেন দেশের নেটিজেনরা। তারা বলছেন, দরিদ্র দেশের সাধারণ মানুষ বড় উপকার হচ্ছে এ ক্যাটল ট্রেন যাত্রায় গরু বহন করে। ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে রাজধানীতে গরু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম খরচ, দ্রুত যাত্রা ও পথে চাঁদাবাজির ঝামেলা না থাকায় গরু ব্যবসায়ীদের কাছে এবার ট্রেনই ভরসার পরিবহন মাধ্যম হয়ে উঠেছে। ইতোমধ্যে তিনটি ট্রেনের সব ওয়াগন বুকিং হয়ে গেছে। শুক্রবার যাচ্ছে দু’টি ট্রেন। শনিবার যাবে আরেকটি।

শুক্রবার (২২ মে) সাড়ে ৩টায় প্রথম ক্যাটল ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। প্রতিটি ট্রেনে থাকবে ২৫টি করে ওয়াগন এবং প্রতিটি ওয়াগনে নেওয়া হবে ১৬টি করে গরু। সে হিসেবে একটি ট্রেনে প্রায় ৪০০টি গরু পরিবহন করা সম্ভব হবে। আর প্রতিটি গরুর ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০টাকা।

বিজ্ঞাপন
banner

গরু ব্যবসায়ী ও খামারিরা বলছেন, সড়ক পথে ভাড়া ও ভোগান্তি বেশি। ট্রাকে করে গরু নিলে রাস্তায় যানজট ও চাঁদাবাজি ছাড়াও মাঝেমধ্যে দুর্ঘটনার মুখে পড়তে হয়। সেখানে এই ট্রেনে করে গরু নিলে স্বল্প খরচ ও স্বাচ্ছন্দ্যে গরু হাটে নেওয়া যায়। পাশাপাশি ঢাকা থেকে অবিক্রিত গরু নিয়ে আসার জন্য ফিরতি একটি ট্রেনের দাবি জানান ব্যবসায়ীরা।

ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, এরই মধ্যে বুকিং হয়েছে সবগুলো ওয়াগন। ট্রেনের তুলনায় গরু পরিবহনের চাহিদা বেশি বলে জানায় রেল কর্তৃপক্ষ।

এবার তিনটি ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১২০০ গরু ঢাকায় নেওয়া হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222