বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন যারা

by Fatih Work

বাংলা একাডেমি পরিচালিত চলতি বছরের ৮টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ৮টি সাহিত্য ও বিজ্ঞান পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে বাংলা একাডেমি।

বিজ্ঞাপন
banner

পুরস্কারপ্রাপ্তরা হলেন:

ভাষাভিত্তিক গবেষণার জন্য অধ্যাপক মনসুর মুসা পাচ্ছেন প্রবন্ধসাহিত্য পুরস্কার। এর অর্থমূল্য ১ লাখ টাকা।

প্রকৃতি ও বিজ্ঞান চর্চায় সামগ্রিক অবদানের জন্য খসরু চৌধুরী পাচ্ছেন মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার। এর অর্থমূল্য ১ লাখ টাকা।

বাংলা কবিতায় সামগ্রিক অবদানের জন্য সানাউল হক খান পাচ্ছেন মযহারুল ইসলাম কবিতা পুরস্কার। এর মূল্য ১ লাখ টাকা।

বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ক গবেষণার জন্য সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান। এর অর্থমূল্য ১ লাখ টাকা।

অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৫ পাবেন তারিক আনাম খান। অভিনয়, নাট্য-নির্দেশনা ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য তাকে এ পুরষ্কার দেয়া হচ্ছে যার অর্থমূল্য ১ লাখ টাকা।

শিবব্রত বর্মন, অনুবাদ সাহিত্যে অনন্য অবদানের জন্য পাচ্ছেন আবু রুশ্দ সাহিত্য পুরস্কার। এই পুরষ্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার ২০২৫ পাবনে সফিক ইসলাম। গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের জন্য তাকে এ পুরষ্কার দেয়া হচ্ছে যার অর্থমূল্য ৫০ হাজার টাকা।

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন দুইজন। সুব্রত বড়ুয়া, কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২ লাখ টাকা অর্থমূল্যের পুরষ্কার এবং আনিসুর রহমান, অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের জন্য পাবেন ১ লাখ টাকা মূল্যের পুরষ্কার।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222