কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৬২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬২ লাখ টাকা মূল্যের অবৈধ বিভিন্ন ভারতীয় শাড়ী আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আদর্শ সদর উপজেলার টিক্কার চর এবং কবিরাজ বাজার এবং চৌদ্দগ্রাম এলাকা থেকে অবৈধ ভারতীয় শাড়ি আটক করে বিজিবি।

বিজ্ঞাপন
banner

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শিবের বাজার বিওপি ও আদর্শ সদর উপজেলাধীন বিবিরবাজার বিওপি’র আওতাধীন গোলাবাড়ী পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তের ৮ কিলোমিটার এর মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে যথাক্রমে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান হতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় অবৈধ বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী আটক করে। যার মূল্য ৬২ লাখ ৮৭ হাজার ১৫০টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, “জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222