বন্দরের দাসেরগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

নারায়ণগঞ্জের বন্দরের মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আশিক (১২) ও আরিয়ান (১০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। রাতে দুই ভাইয়ের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

এলাকাবাসী জানান, বিকালে ব্যাডমিন্টন খেলতে গিয়ে শরীরে ধুলোবালি লেগে যায়। পরে তারা পুকুরে গোসল করতে নামে। আশিক ও আরিয়ান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে রোহান নামের এক শিশু বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। স্থানীয়রা পুকুর থেকে সাড়ে ৫টায় আরিয়ানকে মৃত উদ্ধার করে। পরে আশিকের লাশ উদ্ধার করা হয়।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, “পরিবার বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।” বিনা ময়নাতদন্তে তাদের দাফন হবে বলে জানান তিনি।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222