পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

by hsnalmahmud@gmail.com

৩৬ নিউজ ডেস্ক:: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে আব্দুর রহিম (১৪) ও রাজিব হোসেন লাবিব (১৬) নামে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সাতমেড়া ইউনিয়নের দক্ষিণ সাহেবীজোত দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত আব্দুর রহিম ইউনিয়নের শিতলী হাসনা এলাকার মৃত জাকির হোসেনের ছেলে এবং লাবিব সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। তারা ওই ইউনিয়নের দশমাইল নুরানি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে দুই ছাত্র পুকুরে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানায় তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222