সংবাদ মাধ্যমের অফিসে হামলা-অগ্নিসংযোগ করা গ্রহণযোগ্য নয় : ইসলামী আন্দোলন

by hsnalmahmud@gmail.com

দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে হামলা ও অগ্নিসংযোগ এর নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৯ ডিসেম্বর, শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন; গণমাধ্যমের অফিসে অগ্নিসংযোগ করা প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না।

যে দুইটি পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে তাদের সম্পাদকীয় নীতি নিয়ে দেশের সিংহভাগ মানুষের আপত্তি আছে, বাংলাদেশে ফ্যাসিবাদের পক্ষে বয়ান ও সম্মতি উৎপাদনে এই পত্রিকা ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। নানাভাবে অপতথ্য তৈরিতেও এই পত্রিকা দুইটির দায় আছে।

বিজ্ঞাপন
banner

সবকিছু সত্যেও আধুনিক জাতিরাষ্ট্রে কোন পত্রিকা অফিস জ্বালিয়ে দেয়া যায় না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব বলেন, গতকাল যারা অগ্নিসংযোগ করেছে তাদেরকে দেশের কোন রাজনৈতিক ও ধর্মীয় শক্তি ধারণ করে নাই। এমনকি বিপ্লবী শহীদ ওসমান হাদীর সাথে সম্পৃক্ত কোন প্রতিষ্ঠানও এই অগ্নিসংযোগকে সমর্থন করে নাই। ফলে এই ঘটনা গুরুতর হলেও বিচ্ছিন্ন ঘটনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানোর অপচেষ্টা চলমান আছে। ওসমান হাদীর শাহাদাতের বেদনাকে কেন্দ্র করে তেমন কোন অপচেষ্টাকে প্রশ্রয় দেয়া যাবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহবান জানায় একই সাথে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করতে আহবান জানায়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222