শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে হেফাজতের বিশাল বিক্ষোভ

by hsnalmahmud@gmail.com

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের সংগ্রামী মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এবং খুনিদের ফাঁসির দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকারস্থ মোড়ে হেফাজতে ইসলাম বৃহত্তর ফটিকছড়ি উপজেলার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন
banner

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা হেফাজতের আমীর মাওলানা আইয়ুব বাবুনগরী। তিনি বলেন, প্রশাসনের চরম অবহেলা ও ব্যর্থতার কারণেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। ভারতীয় আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। একই সঙ্গে অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে অপরাধীদের ফাঁসি কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান হেফাজত নেতৃবৃন্দ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ইয়াহয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সালাহউদ্দিন দৌলতপুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ বিন ইয়াকুব ও মুফতি ইউনুস, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ বাবুনগরী, সহ অর্থ সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, সহ আইন বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ ইসলামাবাদী, সদস্য মাওলানা শফিউল্লাহ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফটিকছড়ির প্রধান সমন্বয়কারী হাসান উল্লাহ ও মোহাম্মদ সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যার বিচার, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222