গাজীপুরে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের পূবাইলে কার্টন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামে কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর সদর ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয়রা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টন ও কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

জানা যায়, টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট, গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি সহ মোট ৭টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়েছে। আগুনের তীব্রতায় কারখানার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে বিপুল পরিমাণ কার্টন ও তৈরির কাঁচামাল পুড়েছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222