হাসান সারওয়ার্দী এলডিপি থেকে বহিষ্কার

by Fatih Work

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রিটিক পার্টি (এলডিপি)।

আজ শনিবার (২০ ডিসেম্বর) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলডিপির গঠনতন্ত্রের পরিপন্থি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলের সব পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হলো। কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল সারওয়ার্দী কয়েকশ সমর্থক নিয়ে এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222