সুদানের আবেইতে নিহত ৬ সেনার জানাজা আজ

by Abid

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের জানাজা আজ রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে লাশগুলো নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ পরিবহন করা হবে এবং পরে পূর্ণ সামরিক মর্যাদায় শহীদ সেনাসদস্যদের দাফন সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন
banner

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে শহীদদের মরদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং সামরিক স্যালুট প্রদান করা হয়।

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর চালানো ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। হামলায় আহত হন আরও নয়জন, যাদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222