২৬ ডিসেম্বর জামিয়া কারিমিয়া মাদরাসায় বিশেষ সেমিনার; প্রধান আলোচক আফগান ডিজি

by naymurbd1999@gmail.com

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত জামিয়া কারিমিয়া মাদরাসায় আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাদরাসা প্রাঙ্গণে বাদ আসর ‘ইমারত ইসলামিয়া রূপরেখা ও বাংলাদেশের ইসলামী শাসন, সমস্যা ও সম্ভাবনা’:  বিষয়ক শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি মাওলানা নূর আহমদ নূর জাওয়াদি।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দেশের প্রখ্যাত আলেম ও ফরিদাবাদ মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামিম আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি আল্লামা মুফতি কেফায়াতুল্লাহ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক উবাইদুর রহমান খান নদভী, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, এবং জামিয়া আসরারীয়া দারুল উলূম মাদরাসার মুহতামিম ও  হিলটপ উদ্যান জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম আসরারী।

সেমিনারে সভাপতিত্ব করবেন জামিয়া কারিমিয়া মাদরাসার মুহতামিম ও ৩৬ নিউজ মিডিয়ার চেয়ারম্যান মাওলানা আবু সাঈম খালেদ সাহেব।

আয়োজকরা জানিয়েছেন, ইসলামী শাসনব্যবস্থার বাস্তবতা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা এই সেমিনারের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সর্বস্তরের আলেম-উলামা, শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য জানানো হয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222