শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ

by Abid

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং দেশজুড়ে  অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

মহাসমাবেশ সফল করতে সোমবার (২২ ডিসেম্বর) রাতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা একটি সমন্বয় সভা করেন। দলীয় সূত্র জানায়, এই কর্মসূচিতে সারা দেশ থেকে অন্তত ১০ লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

মহাসমাবেশের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করা জরুরি। এসব দাবি পূরণ না হলে একটি সুষ্ঠু নির্বাচন ও সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এবং জনগুরুত্বপূর্ণ দাবিগুলো সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরতেই জামায়াত এই মহাসমাবেশের উদ্যোগ নিয়েছে। সমাবেশ থেকে দেশ ও জনগণের স্বার্থে রাজপথে শক্ত অবস্থান ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222