মাদুরো আর ক্ষমতায় থাকতে পারবে না: যুক্তরাষ্ট্রের মন্ত্রী

by amirulislamluqman20@gmail.com

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর এখন ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। তিনি স্পষ্ট করে জানান, ওয়াশিংটন আর মাদুরোকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে দেবে না।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্রিস্টি নোয়েম দাবি করেন- ভেনেজুয়েলার বর্তমান শাসকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নিয়েছে। তিনি জানান, ভেনেজুয়েলার কাছাকাছি এলাকায় তেল বহনকারী দুটি জাহাজ আটকে দেওয়া প্রমাণ করে যে মাদুরোর কথিত অবৈধ কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন
banner

এদিকে ট্রাম্প প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৩০টিরও বেশি করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নেওয়া এসব পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে ভেনেজুয়েলাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় রাশিয়া পূর্ণ সমর্থন দিয়ে যাবে এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি অবস্থানের ফলে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222