গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ১১টি ঘর

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ির ১১টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় অন্তত ১১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জৈনা বাজার কলেজ রোডের পাশে ব্যবসায়ী রফিকুল ইসলাম রবির মালিকানাধীন একটি ভাড়া বাসার তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুন পাশের আরও ১০টি ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, ফ্রিজসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

ভাড়াটিয়া মোফাজ্জল হোসেন বলেন,“আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ তালাবদ্ধ একটি কক্ষ থেকে আগুন লাগে। পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারিনি। গার্মেন্টসে চাকরি করে সারা জীবনে যা সঞ্চয় করেছিলাম-সব শেষ হয়ে গেছে।”

অন্য ভাড়াটিয়ারা বলেন,“ভোরের দিকে বাড়ির উত্তর পাশের একটি কক্ষে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে যায়।”

বাড়ির মালিক রফিকুল ইসলাম রবি বলেন,“একটি তালাবদ্ধ কক্ষে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ১০টি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে আমার ঘরসহ ভাড়াটিয়াদের পরিবারের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান,“দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222