বিনামূল্যে স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মানুষ, এবার রাজনীতির ময়দানে চিকিৎসক

by naymurbd1999@gmail.com

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দেশের প্রখ্যাত মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খান। তিনি এবার জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন।

দলীয় সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ডা. জেহাদ খান তাড়াইল-করিমগঞ্জে ৬২টি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন। সপ্তাহের চারদিন তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে স্বাস্থ্যসেবা দেন। ইতিমধ্যে দুই উপজেলায় প্রায় ২৫ হাজার মানুষ তার কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।

বিজ্ঞাপন
banner

বুধবার করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ভূইয়া, করিমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম ফজলুল হক, নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদ, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, তাড়াইল উপজেলা সেক্রেটারি এস. এম. মাসুদস, শিবিরের সাবেক জেলা সভাপতি খায়রুল ইসলাম, শিবিরের করিমগঞ্জ উপজেলা সভাপতি মোসাব্বির প্রমুখ।

করিমগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন বলেন, ইতিমধ্যে ডা. জেহাদ খান তাড়াইল-করিমগঞ্জে ৬২টি ফ্রি মেডিকেল ক্যাম্প করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। এতে দুই উপজেলায় প্রায় ২৫ হাজার মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন।

তিনি বলেন, গরিবের ডাক্তার খ্যাত জেহাদ খান ইতিমধ্যে করিমগঞ্জ ও তাড়াইলের বিনামূল্যে ছানি অপারেশন করে শতাধিক মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। আগামী মাসে আরও ১৩০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে শিশুদের ফ্রি খতনা ক্যাম্প করেও তিনি দুই উপজেলায় আলোচিত। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তার ব্যবহারে মুগ্ধ। তার জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222