নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ

by amirulislamluqman20@gmail.com

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মহানগরের সাধারণ সম্পাদক আল আমিন রাকিব এর পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন নেতৃবৃন্দ।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর নির্বাহী সদস্য ও সদর থানার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, সদর থানার সহ-সভাপতি হাজী আবু নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক তাওহীদুল ইসলাম, যুব মজলিসের মহানগর সহ-সভাপতি রফিকুল ইসলাম, সদর থানার সভাপতি হাজী লিয়াকত হোসেন, মহানগরীর প্রচার সম্পাদক হৃদয় হোসেন ও মজলিসে আমেলা সদস্য জাবেদ হোসেন।

এ সময় যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান বলেন, নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনেই আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাং ও মাদকমুক্ত একটি নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সদর-বন্দর এলাকায় জনদূর্ভোগ নিরসনে ও অবকাঠামোগত উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগামীর পথচলা নিশ্চিত করতে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222