আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী (মনোহরদী) প্রতিনিধি:
নরসিংদী জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নবগঠিত কমিটিতে মনোহরদী উপজেলার কৃতি সন্তান মো. আতিকুর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (২৬ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মো. জাহাঙ্গীর আলম বলেন, “আল্লাহ তায়ালা যেন দায়িত্ব পালনে তাকে সাহায্য করেন এবং সর্বাঙ্গীণ সফলতা দান করেন।” তিনি নতুন নেতৃত্বের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এমএআর/
