কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশঝাড় থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

by Fatih Work

ডেস্ক রিপোর্ট:

কুষ্টিয়ার দৌলতপুরে সিয়াম (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
banner

নিহত সিয়াম একই এলাকার শিপন আলীর ছেলে এবং সে দৌলতপুর কলেজের একাদশ শ্রেণীর প্রথমবর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা ফসলের মাঠে কাজে যাওয়ার সময় বাঁশঝাড়ের মধ্যে সিয়ামের লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত সিয়ামের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সিয়ামের বাবা ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন শিপন আলী জানান, “সোমবার বিকেল ৫টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল।”

কলেজ ছাত্রের লাশ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “মধুগাড়ী পূর্বপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাঁশঝাড়ের ভেতর থেকে সিয়ামের লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তারপরও ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222