আজ শপথ নিচ্ছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জাহরান মামদানি

by amirulislamluqman20@gmail.com

নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মুসলিম মেয়র জাহরান মামদানি আজ ১ জানুয়ারি ২০২৬ আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করবেন। শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে তার মেয়াদকাল।

ইতিহাসে প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটির কোনো মেয়র পবিত্র কুরআনের ওপর শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। এই শপথ পাঠ করাবেন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান মেয়র এরিক অ্যাডামসও।

বিজ্ঞাপন
banner

শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের একাধিক সদস্যসহ দেশটির রাজনৈতিক অঙ্গনের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব অংশ নেবেন বলে জানা গেছে।

এশীয় বংশোদ্ভূত জাহরান মামদানি চলতি বছরের নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকা সত্ত্বেও তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে তুমুল আলোচিত বিজয় অর্জন করেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ২০০১ সালের পর এই নির্বাচনে সর্বোচ্চ ভোটার উপস্থিতি (টার্নআউট) রেকর্ড করা হয়েছে, যা নির্বাচনটির গুরুত্ব ও জনসম্পৃক্ততার প্রমাণ দেয়।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222