অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় আবশ্যক

by Fatih Work

ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তার আহবান করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ১৫ ডিসেম্বর তারিখ, দুপুর ১:৩০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়া এলাকার খোলামুড়া টু আটি বাজার রাস্তার পাশে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন
banner

এ সংক্রান্তে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে। যার নম্বর ২২।

ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি ও পরনের থাকা কাপড় দেখে কেউ পরিচয় নিশ্চিত করতে পারলে অফিসার ইনচার্জ, কেরাণীগঞ্জ মডেল থানা (০১৩২০-০৮৯৪৫৫) অথবা তদন্তকারী কর্মকর্তা (০১৭৯৬-৬৫০৫০০) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222