নির্বাচনকালীন সভা-সমাবেশ বন্ধ, মানবসেবায় ব্যস্তসময় পার করছেন শিবপুরের মাওলানা কাউসার

by Fatih Work

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনায় সভা-সমাবেশ, মিছিল ও গণমিটিং সাময়িকভাবে বন্ধ থাকায় ভিন্ন এক মানবিক কর্মসূচিতে সময় পার করছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এবং শিবপুর উপজেলা আমির মাওলানা মুস্তাফিজুর রহমান কাউসার।

বিজ্ঞাপন
banner

এই সময়ে তিনি নিয়মিতভাবে এলাকার অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিচ্ছেন, তারই ধারাবাহিকতায় আজ ২ জানুয়ারী শিবপুর উপজেলার যোশর ইউনিয়নে সরেজমিনে তিনি রোগীদের খোঁজখবর নিয়েছেন এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নিচ্ছেন তিনি।

স্থানীয়রা জানান, নির্বাচন প্রচার সীমিত হলেও মাওলানা মুস্তাফিজুর রহমান কাউসার মানুষের দুঃখ-কষ্টের পাশে দাঁড়িয়ে মানবসেবাকেই অগ্রাধিকার দিচ্ছেন। রোগীর বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা অর্জন করছেন।

এ বিষয়ে মাওলানা মুস্তাফিজুর রহমান কাউসার বলেন, “নির্বাচন আসবে-যাবে, কিন্তু মানুষের কষ্ট লাঘব করাই আমার প্রধান দায়িত্ব। রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে সে রাজনীতির কোনো মূল্য নেই।”

তার এই মানবিক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222