ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী সদস্য সচিব মাহদী হাসান গ্রেপ্তার

by Fatih Work

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

জানা যায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা থেকে সাবেক এক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে এই হুমকি দেন মাহাদী হাসান। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

৪৬ সেকেন্ডের ভিডিওর একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে। আমরা… আমরাই গভমেন্টকে ফর্ম করেছি। ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আপনি আমাদের সাথে বার্গেনিং করতেছেন এবং বলতেছেন যে আন্দোলনকারী হয়েছে কি হয়েছে?”
এ সময় পাশ থেকে কেউ মাহদী হাসানকে ‘ভাই’ সম্বোধন করে থামাতে চাইলেও তিনি বলেন, “১৭ জন ভাই আমি জানিনা কাদের কি পরিচয়। আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট, যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা। বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম।”

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত শোকজ চিঠি মাহদী হাসানের কাছে পাঠানো হয়। চিঠিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222