প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

by naymur bd1999

৩৬ নিউজ ডেস্ক:: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিমানবন্দরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ী উপজেলা থেকে ১১ যাত্রী নিয়ে একটি সাদা রঙের মাইক্রোবাস ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। প্রবাসে কর্মরত এক স্বজনকে বিদায় জানাতে তারা বিমানবন্দরে যাচ্ছিলেন। পথে কুসুমপুর বউবাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় মাইক্রোবাসের যাত্রী মমতাজ বেগম (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। তাদের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্ঘটনার পরও ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222