আবারো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকিয়ে দিলো বিজিবি

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের ভারতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি।

সোমবার রাত পৌনে ১১টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা ওই নারীকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।

বিজ্ঞাপন
banner

সীমান্ত সূত্র জানায়, রাতে রোকনপুর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা নৌকাযোগে এক নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা নস্যাৎ করে দেয়।

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222