রাজশাহীতে বিজিবির কড়া নজরদারি, ২৩ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: রাজশাহীর চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে পুশ-ইনের জন্য আনা ২৩ জন নাগরিককে সীমান্ত থেকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার রাতে শূন্য রেখার ভারতীয় অংশে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন
banner

উপজেলার বিকল্প বিওপির কমান্ডার জানান, গত শুক্রবার চারঘাট উপজেলার পিরোজপুর-রাওথা সীমান্তের বিপরীতে পদ্মা নদীর ওপারে ভারতের মুর্শিদাবাদ জেলার কাগমারি চর এলাকায় প্রায় ১৫০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে রাখে বিএসএফ। তাদের মধ্য থেকে প্রথম দফায় ২৩ জনকে কাগমারি ও খালিশপুর বিএসএফ ক্যাম্পের তত্ত্বাবধানে দুটি নৌকায় করে পদ্মা নদীর ভারতীয় অংশ দিয়ে বাংলাদেশে পাঠানোর জোর প্রস্তুতি চলছিল।

বিওপি কমান্ডার আরও জানান, বিএসএফের এই পুশ-ইনের বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবির নজরে আসে। এরপরই সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা কঠোর ও সতর্ক অবস্থান গ্রহণ করেন। বিজিবির এই কঠোর নজরদারির কারণে বিএসএফ তাদের পুশ-ইনের নৌকাগুলো ছাড়তে সাহস পায়নি। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অনুপ্রবেশ করাতে ব্যর্থ হয়ে গতরাতে বাধ্য হয়ে শূন্য রেখার ভারতীয় অংশে ভুক্তভোগীদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলেও তিনি জানান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222