‘তুলে নেওয়ার’ ১৫ ঘণ্টা পর নিউইয়র্কে মাদুরো, রাখা হবে ব্রুকলিনের কুখ্যাত কারাগারে

by Abid

যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে কঠোর নিরাপত্তার মধ্যে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেখান থেকেই মাদক ও অস্ত্র পাচারের মামলায় তাঁকে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্থানীয় সময় শনিবার বিকেলে নিউইয়র্কের একটি বিমানঘাঁটিতে পৌঁছানোর পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে আনা হয়। পরে তাঁকে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর সদর দপ্তরে নেওয়া হয়, যেখানে প্রাথমিক আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এসব প্রক্রিয়া শেষে তাঁকে ব্রুকলিনের বন্দিশিবিরে পাঠানো হবে বলে জানানো হয়েছে। উচ্চ-প্রোফাইল বন্দীদের রাখার জন্য পরিচিত এই কারাগারে এর আগেও পপ তারকা আর কেলি, জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222