গণভোট প্রচারণা পরিকল্পনায় ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ দিয়ে সম্পৃক্ত করতে চায় সরকার

by Abid

আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করতে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে প্রত্যেক বিভাগে বড় আকারের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

রোববার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ড. আলী রীয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মহাপরিচালক এবং বিভাগীয় কমিশনাররা উপস্থিত ছিলেন। পরে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দপ্তর থেকে সিনিয়র সহকারী সচিব মীর আলিফ রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় ধারণা ও প্রস্তুতি গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা তৃণমূল পর্যায়ের ভোটারদের কাছে গণভোটের লক্ষ্য ও বিষয়বস্তু বিস্তারিতভাবে তুলে ধরবেন। এ লক্ষ্যে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করা হবে। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গণভোট সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সভায় অংশগ্রহণকারী সচিবরা নিজ নিজ দপ্তরের আওতায় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। আলোচনার পর সিদ্ধান্ত হয়, বিভাগীয় কমিশনারদের সমন্বয়ে বিভাগীয় পর্যায়ে মেয়র বা প্রশাসক, সিটি করপোরেশনসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222