আওয়ামী মন্ত্রী আনিসুলের ১৭ বিঘা জমিসহ ৩ গাড়ি জব্দ

by Fatih Work

ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৪ কোটি ৬২ লাখ টাকা দামের তিনটি গাড়ি এবং ১ কোটি ৬৩ লাখ টাকা দামের ১৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম গাড়িসহ এসব সম্পত্তি জব্দের আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন।

এছাড়া ২৯টি ব্যাংক হিসাবে ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেন, যা মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ও ‘দুর্নীতি-ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222