ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক মোহাম্মদ সামির হাসান (২৫) ও কৃষক লীগের অর্থ সম্পাদক মানিক সরকার (৩৯) কে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
গতকাল রবিবার (৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা লছমানগঞ্জ এলাকা সামিরের নিজবাড়ি ও আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জিনজিরা ইউনিয়নের মান্দাইল এলাকায় নিজ বাড়ি থেকে মানিককে গ্রেপ্তার করা হয়।
সামির ও মানিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার অভিযোগ থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানায়, দীর্ঘ ১৭ বছর সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ক্ষমতার অপব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন মানিক ও সামির।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল আলম জানান, রাজনৈতিক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামির ও কৃষক লীগ নেতা মানিক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক মামলায় তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এআইএল/
