রাজধানীর রুপনগর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে রুপনগর থানা পুলিশ।
আটককৃতরা হলো জুয়েল (২০), জাবেদ হোসেন ওরফে রনি (২৫), রাকিব (১৯), আল আমিন (৩০), মামুন (৩৩), আমিনুল (২৯), হৃদয় সরকার (২৫), দেলোয়ার মোল্লা (৪২), সুমন মোল্লা (৩২), রুবেল (২৮) ও কবির হোসেন (৪১)।
রুপনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (৫ জানুয়ারি) রুপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে। অপরাধীদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/
