নতুন বছরের ৪ দিনে রেমিট্যান্স এলো ৪৬ কোটি ডলার

by amirulislamluqman20@gmail.com

চলতি মাসের প্রথম ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স।

আজ সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

আরিফ হোসেন খান বলেন, চলতি জানুয়ারির প্রথম ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আর ৪ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ২০ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন জানিয়ে তিনি আরো বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৬৭৩ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক শতাংশ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222