84
কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তাদের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন।
বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিকে শুনানিকে সামনে রেখে সকাল ১০টার পর কারাগার থেকে কড়া পাহারায় প্রিজনভ্যানে করে সালমান ও আনিসুল হককে ট্রাইব্যুনালে নিয়ে আসে পুলিশ।
তাদের বিরুদ্ধে মোট ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
এআইএল/
