নরসিংদীর পলাশে দুর্বৃত্তের হামলায় মুদি ব্যবসায়ী নিহত

by Fatih Work

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মনি চক্রবর্তী (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মনি চক্রবর্তী পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী তাঁর দোকানে ব্যবসা পরিচালনা করে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় অপরাধীদের আটক করতে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222