সুফফাহ মাদরাসার মাহফিলে মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার বয়ানের সময় পরিবর্তন

নতুন সময়সূচি অনুযায়ী তিনি মাগরীবের পর থেকে এশা পর্যন্ত বয়ান করবেন

by Fatih Work

নিজস্ব প্রতিবেদক >>>

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুরে অবস্থিত সুফফাহ মাদরাসা (বালক-বালিকা) আয়োজিত ওয়াজ মাহফিল ও খতমে বুখারী অনুষ্ঠানে মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকীর (কুয়াকাটা) বয়ানের সময় পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

পূর্বের পরিকল্পনা অনুযায়ী যোহরের পর থেকে আসরের নামাজ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী তিনি মাগরীবের পর থেকে এশা পর্যন্ত বয়ান করবেন।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুসারে মাহফিলের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অনুষ্ঠানে সহিহ বুখারী শরীফের দরস প্রদান করবেন মুফতি মজিবুর রহমান (যশোর) এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ফরিদ উদ্দিন আজহার (খুলনা)। সভাপতিত্ব করবেন মুহতামিম মুফতি রফিকুল ইসলাম বিন্ নূরী।

মাদরাসা কর্তৃপক্ষ এলাকার মানুষদের দলে দলে উপস্থিত হয়ে শৃঙ্খলা মেনে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বয়ান শোনার জন্য নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা স্থান নিশ্চিত করা হয়েছে।

এনএএস/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222