বেগম খালেদা জিয়া আকাশচুম্বী জনপ্রিয় ছিলেন: মঈন খান

by amirulislamluqman20@gmail.com

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ২০০৮ সালে যে নির্বাচন হয়েছিল, সেটা মেটিকুলাস বিভিন্ন শক্তি নিয়ে আয়োজন করা হয়েছিল। তা না হলে বিএনপি এত জনপ্রিয় দল ৩০০ সিটের বদলে মাত্র ৩০ থেকে ৩৫ সিট কেন পাবে?

আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার শোক সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

মঈন খান বলেন, একটা পক্ষ তখন বাংলাদেশকে বিরাজনীতিককরণের খেলায় মেতে ছিল। কিন্তু জনগণ এখন সজাগ। তারা বাংলাদেশে কোনো পরাশক্তির নিয়ন্ত্রণে বিরাজনীতিকরণের দিকে যেতে দেবে না।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আকাশচুম্বী জনপ্রিয়। এজন্য তিনি প্রথমে ৩টি পরে ৫টি আসনে নির্বাচন করেছেন। জয়ী হয়ে জনপ্রিয়তার প্রমাণও দিয়েছেন। এটা ছিল তার প্রতি জনগণের ভালোবাসা।

ড. আব্দুল মঈন খান বলেন, আমি একদিন ওনাকে বলেছিলাম, ম্যাডাম, আপনার ওপর এসব মিথ্যা মামলা নিয়ে আমরা কিছু করতে চাই। তখন তিনি বলেন, না না, কিছুই প্রয়োজন নেই। আমি নিয়মের মাধ্যমে প্রমাণ করব তাদের এসব কিছু মিথ্যা।

তিনি আরো বলেন, অবশেষে ২৪ সালের ৫ আগস্ট জয় হয়েছে। যারা দেশ, জনগণের ক্ষতি করতে চাইছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে। প্রমাণ হয়েছে খালেদা জিয়াই সত্য।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222