আন্দোলনকারীদের প্রতি ইরানের প্রধান বিচারপতির কঠোর হুঁশিয়ারি

by Fatih Work

অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের জেরে ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরানসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে বহু মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রেক্ষাপটে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোসেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা তা সমর্থন করছে, তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে কাজ করছে। সড়কে অশান্তি ও অনিরাপত্তা সৃষ্টিকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিজ্ঞাপন
banner

এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমীর হাতামি বলেছেন, যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সামরিক প্রস্তুতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222