মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় মাদরাসা ছাত্র নিহত

by Fatih Work

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলায় বড় ব্রিজের ঢালে বাসচাপায় নিহত হয়েছেন এক মাদরাসা ছাত্র। নিহত ওসমান (১৯) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাটের শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে অবস্থিত মাছের আড়তসংলগ্ন বায়তুন নূর ক্যাডেট মাদরাসার ছাত্র।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

মাদরাসার শিক্ষক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হাফেজ হয়েছেন ওসমান। বৃহস্পতিবার তার পাগড়ী পরানোর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর আগের রাতে তিনি এক হুজুরের মোটরসাইকেল নিয়ে বন্ধু হাসিবুলকে (১৬) সঙ্গে করে বের হন। টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাওয়ার পথে বড় ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনায় ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ওসমান। গুরুতর আহত হয় তার সঙ্গী হাসিবুল। আহত হাসিবুল রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। তাকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রশিদ জানান, “লাশ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222