মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে।
গত বুধবার (৭ জানুয়ারি) রাতে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিশ্বকে ‘ডাকাতের আস্তানায়’ পরিণত হতে না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্টেইনমায়ার।
তিনি বলেন, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো যা খুশি তাই কেড়ে নেয়, এমন অবস্থা যেন না হয়। তিনি আরো বলেন, বর্তমানে বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের শিকার হচ্ছে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত করে তিনি একে একটি ঐতিহাসিক ভাঙন হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়ার ইউক্রেন আক্রমণকে যেমন একটি সন্ধিক্ষণ মনে করেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণকেও বিশ্ব ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।
সূত্র: রয়টার্স।
এআইএল/
