জামিয়া দারুল উলূম মিরপুর ঢাকার দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনী বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি ২০২৬, শনিবার বিকাল ৪টায় মিরপুর সাড়ে এগারো বাসস্ট্যান্ড সংলগ্ন জামিয়া মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জামিয়ার প্রতিষ্ঠাতা খতীবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়াকে অনুষ্ঠানে রিপোর্টার ও ফটোগ্রাফার/ক্যামেরাপার্সন পাঠিয়ে সচিত্র সংবাদ ও ছবি সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে জামিয়া কর্তৃপক্ষের পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জামিয়ার মুহতামিম মাওলানা মুফতি আব্দুল মালেক জানান, বিদায়ী শিক্ষার্থীদের জন্য এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং এতে উলামায়ে কেরামের উপস্থিতি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।
হাআমা/
