রাজধানীর বাড্ডা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

by Fatih Work

রাজধানীর বাড্ডার বড় বেরাইদা এলাকার একটি ভাঙারি দোকান থেকে শাকিল হোসেন (৩০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বড় বেরাইদা এলাকার ওই ভাঙারি দোকানের ভেতর এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহত শাকিল হোসেন বাড্ডার বড় বেরাইদা এলাকার বাসিন্দা দিলীপ হোসেনের ছেলে। স্বজনদের বরাতে জানা গেছে, শাকিল ওই এলাকাতেই দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করে আসছিলেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের আড়ার সঙ্গে গলায় নাইলনের রশি পেঁচানো অবস্থায় শাকিলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বাড্ডা থানার উপপরিদর্শক মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ঘটনাস্থলের ভাঙারি দোকানে পৌঁছে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল হোসেনের লাশ উদ্ধার করেন।

নিহতের বাবা পুলিশকে জানিয়েছেন,

বৃহস্পতিবার রাতে শাকিল তার ভাঙারির দোকানেই ঘুমিয়েছিলেন। সকালে শাকিলের ছোট ভাই দোকানে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায়।

প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। শাকিল আত্মহত্যা করেছেন নাকি তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মাহাবুবুল আলম।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222