ইব্রাহিম আ. এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়: জামায়াত নেতা আযম খান

by amirulislamluqman20@gmail.com

রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে আসন সমঝোতাকে ‘হজরত ইব্রাহিম আ. এর কোরবানির চেয়েও বড় কোরবানি’ বলে উল্লেখ করেছেন জামায়াতের রংপুর মহানগরের আমির এটিএম আযম খান।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
banner

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনও উপস্থিত ছিলেন।

ভিডিওতে আজম খান বলেছেন, ‘২৮ তারিখ সকাল সাড়ে ৬টায় কেন্দ্র থেকে মোবাইল করল আমাকে। মোবাইল করি বললো যে, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ এর চেয়েও বড়। তা আমি বললাম যে, এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তখন বললেন যে, আসলে ইব্রাহিম আ. আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আ.কে কোরবানি করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হইছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম, আলহামদুলিল্লাহ।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222