আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় সমন্বয়, প্রচার কার্যক্রম ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করতে রাজধানীর গুলশানে নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেছে বিএনপি।
আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের নির্বাচনী কার্যক্রম সহজ করতে প্রযুক্তির সহয়তায় যে কোনো সংকট সমাধানে ভূমিকা রাখবে এই কল সেন্টার। যে কোনো সময় সহয়তার জন্য ১৬৫৪৩ নাম্বারে ফোন করা যাবে।
এআইএল/
