সংসদ নির্বাচন: বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস

by amirulislamluqman20@gmail.com

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত বিএনপির আইন সহায়তা উপকমিটির প্রধান করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।

আজ শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনি সহায়তা উপকমিটির অপর সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য করা হয়েছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। ব্যারিস্টার কাজল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222