নারায়ণগঞ্জের বন্দরে আকিজ কোম্পানির সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৮

by Abid

নারায়ণগঞ্জের বন্দরে  একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার রাতে বন্দর এলাকার কদমরসূল মহল্লায় অবস্থিত আকিজ গ্রুপের সিমেন্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন— মো. হান্নান (৪৫), মঞ্জুর (২৮), মো. হাবিব (৪৩), বাকিবুল (২৫), মো. খোরশেদ (৩৫), তারেক (২৬) ও ফেরদাউস (৩৫)। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, সন্ধ্যার পর কারখানার বয়লার কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের কয়েকটি কক্ষের কাঁচের দেয়াল ভেঙে পড়ে। এ সময় বয়লার কক্ষে কর্মরত আটজন শ্রমিক আগুনে দগ্ধ হন এবং কাঁচের টুকরোর আঘাতে আহত হন। প্রথমে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, বয়লার রুমে থাকা হিট এক্সচেঞ্জার সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটে। এতে আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন এবং তাদের সবাইকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222