গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

by Fatih Work

টাঙ্গাইলের গোপালপুরে তৃষ্ণা মেটাতে গিয়ে পানির ট্যাংকিতে পড়ে জুনায়েদ (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাদাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া জুনায়েদ ভাদাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে এবং স্থানীয় সোনামুই প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন
banner

মারা যাওয়া ​শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যায় জুনায়েদ। ক্লাস চলাকালে পানির তৃষ্ণা পেলে সে কাউকে কিছু না জানিয়ে পাশের একটি মসজিদের টিউবওয়েলে পানি পান করতে যায়। এ সময় অসাবধানতাবশত টিউবওয়েলসংলগ্ন একটি খোলা পানির ট্যাংকিতে পড়ে তলিয়ে যায় সে।

দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও তল্লাশি চালানো হয়। পরে বিকেল ৫টার দিকে ওই ট্যাংকির ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জনসমাগমস্থলের এমন ঝুঁকিপূর্ণ ট্যাংকগুলো দ্রুত ঢেকে রাখার দাবি জানিয়েছেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222