ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা

by naymurbd1999@gmail.com

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা আজ সোমবার (১২ জানুয়ারি) মধ্যনগরের সদর ইউনিয়নে নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।

পরিদর্শন শেষে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে বিশেষ পদক্ষেপ নেয়া হচ্ছে। মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, খুব শিগ্‌গিরই এই সমস্যার নিরসন হবে। উপদেষ্টা বলেন, বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ক্রমান্বয়ে দেশের সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222